ঢাকা বৃহষ্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সাটুরিয়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-৮-২০২১ বিকাল ৫:২৩
সাটুরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শনিবার (২১ ‍আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ডাকবাংলোয় এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদ্যোত ঘোষ এ্যাপোলোর সভাপতিত্ব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আপেল মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটি ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ, উপজেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শামীম হোসেন প্রমুখ।
 
এ সময় সাটুরিয়া ‍উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খালেক মাস্টার, মো. আব্দুর রহমান, তিল্লী ইউপি চেয়ারম্যান মো. মুরছালীন বাবু, বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন বাকা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিক উজ্জামান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ওবাইদুর রহমান, মো. আলামিন, শাহীন আজাদ, মো. আল মামুন, উপজেলা যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম, সাটুরিয়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদি হাসান আনোয়ারসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট ও ২১ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় রান্না করা খাবার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

ভোটার সচেতনতায় উরফিতে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

চাঁদপুরে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

মানিকগঞ্জে রিতার পক্ষে ভোটারদের বিশাল মিছিল ও শোডাউন

পটুয়াখালী-২. বাউফলে বিএনপির দূর্গে এ বারে শক্ত আঘাত হানতে যাচ্ছে জামায়েতে ইসলাম।

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান

সরিষাবাড়ি হাসপাতাল দালাল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা টিএইচও"র

বগুড়ায় পৃথক অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার: অস্ত্র উদ্ধার

দৌলতখানে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই

আমি নির্বাচিত হলে সাংবাদিকদেরকে পূর্ণ সহযোগিতা করবো: রাণীশংকৈলে জামায়াত প্রার্থী

লালমাই উপজেলা নামে মাত্র, দৃশ্যমান কোনো উন্নয়ন নেই - ইয়াছিন আরাফাত

বিলাইছড়িতে প্রচারণায় এগিয়ে বিএনপি

রাবি ফিশারীজ অনুষদের ডিন'স অ্যাওয়ার্ড প্রদান

আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী