নাঙ্গলকোটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন পিপড্ড্যা পিবিসি মানবসেবা সংস্থা এর উদ্যোগে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সচেতনতামূলক সেমিনার ২০২৪ শুক্রবার ২১ জুন সকালের পিপড্ড্যা- বেকামুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
পিবিসি মানবসেবা সংস্থার সভাপতি, শহিদ উল্ল্যার সভাপতিত্বে ও পিবিসি মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক শিব্বির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রফেসর মুহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান, মাষ্টার রফিকুল ইসলাম মজুমদার, মাওলানা আমিনুল ইসলাম মজুমদার, মাওলানা আহসান উল্ল্যা, মাষ্টার আহসান উল্ল্যা মজুমদার সহকারী শিক্ষক বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ বাংগড্ডা, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ আহম্মেদ মেম্বার, মাওলানা সৈয়দ আহমেদ, আক্তারুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় পিবিসি মানবসেবা সংস্থা ৩৩ জনকে সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এবং এক বছরে ২০ টি উন্নয়ন কাজে ও অসহায় হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে চিকিৎসা, ঘর, মজিদ, হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ে,বিভিন্ন পেশাজীবি মানুষের আত্মিক সহযোগিতা সহ মোট ১৭ লক্ষ টাকা ব্যয় করেছেন বলে জানান পিবিসি মানবসেবা সংস্থা। তারা সব সময় সামাজিক উন্নয়ন কাজে ও হতদরিদ্র মানুষের পাশে আছে এবং থাকবে বলেও জানান।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied