ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে নৌকা ডুবির ঘটনায় একমাত্র কর্মক্ষম সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২১-৬-২০২৪ বিকাল ৫:১২

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় একমাত্র কর্মক্ষম সন্তান সহ ৪ জনকে হারিয়ে নির্বাক অসুস্থ বাবা চাঁদ মিয়া (৭০) ও মা আনিছা বেগম (৬০)। তাদের আহাজারি ও কান্নায় ভারি হয়ে উঠেছে তিস্তা পাড়। সন্তান সহ পরিবারের বাকীদের ফিরে পাবার আকুতি করছেন বারবার। এদিকে শিশু সন্তানকে আকড়ে (হাতে) ধরেও বাঁচাতে পারেননি পিতা। আজিজুল হক (৩০) নৌকা ডুবির সময় এক হাতে শিশু সন্তান, অপর হাতে স্ত্রীকে নিয়ে স্রোতের বিপরীতে লড়াই করে তীরে পৌঁছে দেখেন স্ত্রী চায়না বেগম (২৪) জীবিত থাকলেও শিশু সন্তান আয়শা সিদ্দিকা (১৩ মাস) তার হাতেই মৃত অবস্থায় রয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ জুন) সন্ধ্যায় তিস্তা নদী বেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায়।

অপর দিকে নৌকা ডুবির ঘটনায় চাঁদ মিয়ার পরিবারে সন্তান সহ চার জন নিখোঁজ থাকায় বাড়িতে স্বজনদের চলছে শোকের মাতম। 

শুক্রবারবার (২১ জুন) দুপুর পর্যন্ত ৬জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের চার জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে সরেজমিন উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরায় গিয়ে দেখা যায়, আনিচা বেগম (৬০) ও চাঁদ মিয়া (৭০) বাড়িতে বিলাপ করছেন। তারা কান্না জড়িত কন্ঠে বলেন, নৌকা ডুবিতে তার সব শেষ হয়ে গেছে। এক মাত্র কর্মক্ষম ছেলে আনিছুর রহমান (২৮), পুত্রবধু রুপালী বেগম (২৩), নাতিন আইরিন (৯) ও ইরা মনি (১০) ও একই এলাকার কয়জাল হকের শিশু সন্তান কুলসুম (আড়াই বছর) নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের ফিরে পাবার জন্য স্বজনরা নদীর তীরে অপেক্ষা করছেন।

একমাত্র কর্মক্ষম সন্তানের অসুস্থ বাবা চাঁদ মিয়া কান্না কন্ঠস্বরে জানান, আমার একমাত্র সন্তান দাওয়াত খেতে গিয়ে নদীতে চলে গেলো। আমি অসুস্থ কোন কাজ করতে পারি না। আমার দেখার আর কেউ রইলোনা। আমার ছেলে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে আমার সংসার চালায়। এখন কিভাবে চলবো বলে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি আরও বলেন, আমার সন্তান সহ আমার পরিবারের ৪ জন নিখোঁজ। কাউকেউ পাচ্ছিনা। তিনি তাদের ফিরে পাবার আকুতি জানান।

অপরদিকে শিশু সন্তানকে আকড়ে ধরেও বাঁচাতে না পারা আজিজুল হক কান্না জড়িত কন্ঠে বলেন, নৌকা ডুবে যাবার পর তিনি ভেসে উঠে দেখতে পান তার শিশু সন্তান আয়শা ভেসে আছে। এ সময় তিনি এক হাত দিয়ে তাকে ধরেন। একই সময় স্ত্রী চায়না বেগম ভেসে উঠলে তিনি তাকেও ধরেন। এরপর খুব কষ্ট করে স্রোতের বিপরীতে দুজনকে দুই হাতে ধরে নদীর তীরে আসেন। স্থানীয়দের সহায়তায় উপরে উঠে দেখেন স্ত্রী বেঁচে থাকলেও তার হাতে থাকা শিশু সন্তানের দেহে প্রাণ নেই। তার অপর শিশু শামীম (৫) নিখোঁজ রয়েছেন।

এলাকাবাসী ও নিখোঁজ ব্যক্তিদের স্বজন সূত্রে জানা গেছে, বজরা ইউনিয়নের পশ্চিম বজরা খেয়াঘাট এলাকা থেকে জয়নাল আবেদীনের পরিবার ও তাদের আতœীয়স্বজন মিলে বুধবার সন্ধ্যার দিকে ২৫ জন ব্যক্তি একটি নৌকায় উঠে। তাঁরা নৌকা যোগে রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা গাবরের চর এলাকায় জয়নাল আবেদীনের মেয়ের শ^শুর বাড়ীতে ঈদ পরবর্তী দাওয়াতে যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পর মাঝ নদীতে হঠাৎ দমকা হাওয়ার কবলে পরেন। এ সময় তিস্তার প্রবল স্রোতে নৌকাটি উলটে গিয়ে ডুবে যায়। নদীতে সাঁতার কেটে ৮জন তীরে উঠতে পারলেও বাকীরা ডুবে যান। পরে স্থানীয়রা তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে নামেন। এসময় নদী থেকে আরও ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের দেখানো বিভিন্ন জায়গায় ডুবুরি দল অভিযান পরিচালনা করছেন। আমরা প্রাণপন চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত শুক্রবার (২১ জুন) দুপুর পর্যন্ত নিখোঁজ ৬ জনের কোন সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির