ময়মনসিংহে ডিবির অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির ওসি পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশনায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে এসআই আব্দুল জলিল সঙ্গীয় অফিসার-ফোর্সসহ নগরীর ভাটিকাশর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে গ্রেফতার করে। তার বাড়ি নগরীর পাটগুদাম আটআনি পুকুর পাড়।
তিনি আরো জানান, এছাড়া এসআই শামীম আল মামুন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ তারাকান্দায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে কাশিগঞ্জ উত্তর বাজার থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো- মানিক মিয়া, সিরাজুল ইসলাম ও মমরুজ আলী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার