গজারিয়ায় গ্রেনেড হামলায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২১ আগস্টের গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর সেভেন হ্যাভেন রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবূ তালেব ভূঁইয়া, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দীন মিয়াজী, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ নাজমুল হোসেন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ শাহ আলম, আব্দুল মতিন মন্টু, হাবিবুর রহমান, আল আমিন প্রধান, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল হক পার্থসহ উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ