ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সুবর্ণচরে রাতের আঁধারে শতাধিক গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২২-৬-২০২৪ বিকাল ৫:৩৩

নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী আদর্শ সমাজে রাতের আঁধারে শতাধিক ফসলি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।শনিবার দিবাগত রাতে এঘটনা ঘটেছে। পুর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আলা উদ্দিন এবং  এলাকাবাসি।

সকালে শনিবার (২২জুন) সরে জমিনে গিয়ে জানাযায়, উপজেলার চর বৈশাখী গ্রামের আদর্শ সমাজে মৃত আব্দুল মান্নানের বড় ছেলে সেলিম উদ্দিন ও সেজো ছেলে আলা উদ্দিনের সাথে জমি সংসক্রান্ত বিরোধ চলে আসছিলো।  এঘটনায় আদালতে মামলা রয়েছে বলে জানান ভুক্তভোগী আলা উদ্দিন। 

ক্ষতিগ্রস্ত কৃষক আলা উদ্দিন বলেন, ঘটনার দিন শনিবার দিবাগত রাতে সারারাত বৃষ্টি থাকায় রাতের কোন এ সময় তার বাড়ির ফলন্ত পেঁপে গাছ, কলা গাছ, বাদাম গাছ, বেলজিয়াম ও ইউক্যালিপটাসসহ শতাধিক ছোট-বড় ফলজ ও কাঠ গাছ কেটে পেলেছে দুর্বিৃত্তরা। তবে তিনি  তার ভাই সেলিমকে ঘটনার জন্য  দায়ী করছেন। কেটে পেলা গাছের ক্ষতি প্রায়  ২ লক্ষ  টাকা বলে দাবী করেন  আলা উদ্দিন। 

 ঘটনার পর থেকে সেলিম  ঘা ঢাকা দিয়েছেন বলেও জানান আলাউদ্দিন।তার ভাই সাথে সেলিম ছাড়া সামজের কারো সাথে বিরোধ নেই বলে দাবি করছে এলাকাবাসি।

স্থানীয় আনসার আলী এবং সোহাগ জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা যারাই করুন সুষ্ঠ তদন্তের মাধ্যেমে  আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন স্খানীয় প্রতিবেশীরা।

ঘটনার বিষয়ে অভিযুক্ত  সেলিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্বব হয়নি এঘটনায় স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্যাহ বাহার পলাশ বলেন, এটি ন্যাক্কার জনক ঘটনা শত্রুতা মানুষের সাথে হয় গাছের সাথে নয়। যারাই এ ঘটনা করেছে সেটি দুঃখ জনক। আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে অবাক হয়েছি।  দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ ধরে বিরোধ চলে আসছিলো, সেলিম ও আলা উদ্দিনকে আসতে বলেছি এঘনায় উভয় পক্ষ সম্মতি থাকলে তিনি সামাধানের চেষ্টা করবেন। নতুবা আলা উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। 

 
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাউছার আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি