ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষীকী


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৩৩
যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 
গত রোববার দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপন করা হয়। সকালে ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এঁর পক্ষে জেলা পরিষদের সদস্য মোঃ টিপু সুলতান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পার্শ্ববর্তী বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে এসে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত কেরে। 
অন্যদিকে একই দিন বিকেলে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি শেষে ৭৫ পাউন্ডের একটি কেককাটা হয়। কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। উদযাপন কমিটির আহবায়ক  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় আলোচনা  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। প্রধান বক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,
সহ-সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম পিটু, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় প্রমুখ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব,পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক শফিকুল ইসলাম মুকুল, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান আনিছ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, উপজেলা মৎস্যজীবি  লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্ছু প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়