রাজিবপুরে গাঁজাচাষি আটক
দেখতে অনেকটা ফুলের গাছের মতো। ৫, ৭, ৮ ও ১২ ফুট উচ্চতা। প্রতিবেশীরা জানতেন উন্নত গাঁদা ফুলের গাছ লাগিয়েছে বাড়ির সামনে। সুগন্ধী যেমনই হোক, গাঁজার গন্ধ থাকায় পুলিশের কাছে নিজের বাড়িতে আটক হতে হলো রাজিবপুর উপজেলার চরমদনের গ্রামের ইসমাইল হোসেনকে। শুক্রবার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রাজিবপুর থানা পুলিশ তাকে আটক করে।
এ সময় ইসমাইল হোসেন গোপনে গাঁজা গাছ চাষ করার কথা ও তা সেবনের কথা স্বীকার করে পুলিশের কাছে। আটক ইসমাইল রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের চরমদনের গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে। এ সময় পুলিশ তার বাড়ির ওই বাগান থেকে বিভিন্ন আকৃতির চারটি গাঁজার গাছ উদ্ধার করে।
এ ব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, আটক ইসমাইল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (২১ আগস্ট) দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied