ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২১-৮-২০২১ বিকাল ৬:২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে স্বপন (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বপন পৌর শহরের দ্বাবারিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ সওদাগরের ছেলে।

জানা গেছে, শনিবার (২১ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে স্বপন পরিবারের অন্য সদস্যদের সাথে বাড়ির পাশেই অবস্থিত করতোয়া নদীতে গোসল করতে যান। সা‍ঁতার না জানায় গোসল করার একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ পর পরিবারের অন্য সদস্যরা স্বপনকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে পানিতে খোঁজাখুজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর স্বপনের নিথর দেহ পানির তলদেশ থেকে উদ্ধার করা হয়।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্বপনের দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, স্বপন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যেই তিনি পরিবারের কাউকে না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যেতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা