আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে কান্নায় ভেঙ্গে পরেন ইনডেক্সধারী শিক্ষকরা মানববন্ধনে
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা বিশেষ উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবিতে কান্নায় ভেঙে পড়েনে।
মঙ্গলবার (২৫ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় দেশের বিভিন্ন জেলাও উপজেলার বিপুল সংখ্যক শিক্ষক কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকরা জানান, এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ নেই। তাদের বদলিরও কোনো ব্যবস্থা নেই। মাত্র সাড়ে ১২ হাজার৫০০ টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে শিক্ষকরা অসহায়ের মত জীবনযাপন করছেন। স্ত্রী-সন্তান ছেড়ে দুঃখে-কষ্টে চাকরি করছেন।
আন্দোলনে অংশ নেওয়া মোঃ রবিউল ইসলাম নামের এক শিক্ষক বলেন, আমরা চরম অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছি। নিজ জেলা থেকে অন্য জেলায় চাকরি করার কারণে সেই জেলার মানুষ এবং শিক্ষকদের সঙ্গে মানসিকতা মিলিয়ে চলা কঠিন হয়ে যাচ্ছে। ম্যানেজিং কমিটি, প্রতিষ্ঠান প্রধানসহ নানা হয়রানির শিকার হতে হচ্ছে। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে সাত নম্বর ধারার কার্যকারিতা বাতিল করে দেওয়ায় সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। এখন শিক্ষকরা মানবেতর, অসহায় জীবনযাপন করছেন। দ্রুত ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি মো. সরোয়ার বলেন, কর্তৃপক্ষ বারবার আমাদের আশ্বাস দিলেও তারা তাদের কথা রাখেনি। ৭ নম্বর ধারা বাতিলের সময় এনটিআরসিএ বলেছিল খুব দ্রুত বদলির ব্যবস্থা করবে। তবে বদলি নিয়ে অনেক জটিলতা থাকায় সেটি হচ্ছে না। শিক্ষকরা অল্প বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের নিজ জেলা কিংবা উপজেলায় যাওয়ার ব্যবস্থা করে দিক। যেকোনো শর্ত দিয়ে হলেও আমরা নিজ জেলায় যেতে চাই।
উল্লেখ্য, এর আগেও একই দাবিতে একাধিকবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনডেক্সধারী শিক্ষকদের বদলি-গনবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ব্যানারে এই সংগঠনটি। তবে বার বার আশ্বাস দেওয়া হলেও শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ইনডেক্সধারী আলাদা গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক নেতা প্রভাষক মো: সরোয়ার।
এমএসএম / এমএসএম
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন
বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি
বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা
Link Copied