লোহাগড়ায় দিনে দুপুরে নার্সের কোয়ার্টার থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সের কোয়ার্টার থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা সহ চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ জুন) সকাল ৮ টা হইতে ১.৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সের কোয়ার্টারে সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী ঘোষ এর বাসায় এই চুরি হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী ঘোষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত রয়েছেন।
কল্পনা রানী ঘোষ জানান, সকাল ৮টার দিকে তিনি হাসপাতালের ডিউটিতে চলে যান। পরে দুপুর ১.৩০ টার দিকে বাসায় এসে দেখেন দরজা ও ওয়ারড্রব এর তালা ভেঙ্গে চোর স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে।
ওসি কাঞ্চন কুমার রায় জানান চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। চোরদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান