ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণ, গ্রেপ্তার ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২৪ রাত ১১:২৫

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার তিনজনই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কর্মী। একই ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)।

বুধবার (২৬ জুন) ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। চট্টগ্রাম পৌঁছায় আজ সকাল ৮টায়।

রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০ বছর বয়সী এক তরুণী উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রামে আসছিলেন। তিনি সিলেট থেকে উঠে খাবার বগিতে অবস্থান করেন। ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী তাকে প্রথমে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তরুণী। ওই তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকেন। তবে সিলেট গিয়েছিলেন ভাইয়ের বাসায়। তার বাড়ি বান্দরবানে। তিনি বাড়ি যাওয়ার জন্য চট্টগ্রামে আসছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। ওই তরুণী পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন

ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত

তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

মোহনগঞ্জে টবে গাঁজার চাষ

কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার