চৌগাছা আইন শৃংখলা কমিটির সভা
যশোরের চৌগাছায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, বাল্য বিয়ে ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হবার আহবান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।
এ সময় তিনি বিজিবির উদ্দেশ্যে বলেন, সীমান্তে পাখি পর্যন্ত যাওয়া আসা করতে পারেনা যদি আপনারা (বিজিবি) না চান। তাহলে ফেনসিডিল কীভাবে আসে? তিনি বলেন মাদক প্রতিরোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে আরো আন্তরিক হতে হবে।
বাল্যবিয়ের বিষয়ে বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সভা করতে হবে। বাল্য বিয়ের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরতে হবে। এ বিষয়ে আমাদের পদক্ষেপ নেয়া প্রয়োজন।
সড়কের নিরাপত্তার বিষয়ে বলেন, মালামাল বোঝাই করা যানবাহন বাইপাস সড়ক ব্যবহার করবে। বাজারে সড়ক নিরাপত্তার কথা সকলকে ভাবতে হবে।
এছাড়া তিনি সামাজিক অপরাধ, সন্ত্রাস প্রতিরোধে বলেন, নিয়ম শৃংখলার মধ্যে থেকে আমাদের চলাচল করতে হবে। জনগনের নিরাপত্তা নষ্ট করা যাবে না। যারা বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর লোকজন ব্যবস্থা নেবে। তিনি বলেন জনগনের ভোগান্তি যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুজ্ঞন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নূরুল কদর, অবাইদুল ইসলাম সবুজ, মাসুদুল হাসান, আবুল কাশেম, বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ব্রাকের জেলা ম্যানেজার শংকর রায় চৌধুরী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি কমান্ডার মোনায়েম, শিক্ষক ফারুক হোসেনসহ সরকারি, বেসরকারি ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা
সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা
Link Copied