ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চলন্ত ট্রেনে গণধর্ষণের ঘটনায় যাত্রী কল্যাণ সমিতির উদ্বেগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৬-২০২৪ বিকাল ৫:৫১

সম্প্রতি সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ১ তরুনী নারী যাত্রীকে রেলে যাত্রীসেবায় নিয়োজিত বেসরকারি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ৪ কর্মী মিলে গণধর্ষণের ঘটনায় রেলওয়ের যাত্রী নিরাপত্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে দায়ীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

বৃহস্পতিবার (২৭ জুন)  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান। 

বিবৃতিতে তিনি বলেন, বিগত ১৫ বছরে রেলে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, নতুন নতুন রেলপথ, রেলস্টেশন হচ্ছে, ইঞ্জিন ও কোচ আমদানি করে নতুন রেল চালু করা হচ্ছে, রেলে যাত্রী নিরাপত্তায় রেল পুলিশের (জিআরপি) পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্য বৃদ্ধি হচ্ছে। কিন্তু যাত্রীসেবা ও যাত্রী নিরাপত্তা কোথায় তা নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।  রাষ্ট্রের তথা যাত্রীদের টাকায় জিআরপি ও আরএনবি নামে দুটি বাহিনী পোষার পরেও চলন্ত ট্রেনে ১ জন নারী যাত্রী গণধর্ষণের ঘটনা প্রমাণ করে এসব বাহিনী যাত্রী নিরাপত্তায় কতটুকু দায়িত্বহীন ও উদাসীন। দায়িত্ব পালনে গাফেলতির জন্য কোন প্রকার জবাবদিহি না থাকায় যাত্রীরা চলন্ত ট্রেনেও নিরাপদ নন। অধিকাংশ সময়ে বিভিন্ন ট্রেনে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাতের বেলায় কোথাও কোথাও যাত্রীদের ডাকাতিরও ঘটনা ঘটছে। কোথাও কোথাও যাত্রীদের গলা কেটে বা ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনাও বিভিন্ন সময়ে গনমাধ্যমে আসছে। চলন্ত ট্রেনে রেলে যাত্রী নিরাপত্তা ও যাত্রীসেবায় নিয়োজিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সবাই মিলেমিশে টিকিট বিহীন যাত্রীদের থেকে টাকা কামানোর ধান্দায় ব্যস্ত থাকে বলে অভিযোগ করেন তিনি। 

বিবৃতিতে তিনি, রেলে কর্মরত বেসরকারী খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ টেডিং কর্পোরেশনের ৩ তিন কর্মীর কর্তৃক তরুনী নারী যাত্রী গণধর্ষণের ঘটনায় প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। রেলে কর্মরত বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীদের গায়ে প্রতিষ্ঠানের নামও লেগো সম্বলিত পোশাক পরে দায়িত্ব পালন করা, প্রত্যেক কর্মীদের পোশাকের উপর নেইম প্লেট থাকা বাধ্যতামুলক করার দাবী জানান। একই সাথে রেলে যাত্রী নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে জোর দাবী জানান।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন

ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত

তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

মোহনগঞ্জে টবে গাঁজার চাষ

কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার