খালিয়াজুরী উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর দুইটায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রথম সভা ও নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা প্রথমে সভার মূল বক্তব্য উপস্থাপন করার পর নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান তালুকদার, ভাইস-চেয়ারম্যান আবু বকর ও মহিলা ভাইস চেয়ারম্যান বেবী আক্তারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ অত্র উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচিত সভায় সভাপতির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান তালুকদার বলেন,আমার উপর যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমি যেন সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে, মহানুভবতার সাথে আপনাদের অনুগত থেকে পালন করতে পারি। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের জন্য কাজ করবো।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied