বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি দেলদুয়ার উপজেলা শাখা গঠিত
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলার বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৯ জুন এ কমিটি গঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। কমিটি গঠন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে জানমাহমুদাবাদ বিদ্যাধাম (মাধ্যমিক) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর খানকে সভাপতি ও এলাসিন নাসিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি দেলদুয়ার উপজেলা শাখা কমিটি গঠিত হওয়ার পর নেতৃবৃন্দের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
Aminur / Aminur
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি