ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে সফল খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা প্রদান


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ২:৫

নোয়াখালী সুবর্ণচরে তিনটি ক্যাটাগরিতে ছয়জন সফল খামারি উদ্যোক্তাকে সম্মাননা  প্রদান করা হয়েছে। 

সোমবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাস্তবায়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।  

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটন) সুবর্ণচর বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা  প্রাণী  সম্পদ কর্তকর্তা ডা. মো.ফখরুল ইসলাম, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফাইন্যান্স উপ-পরিচালক সামছুল হক, কৃষিবিদ শিবব্রত ভৌমিক প্রমূখ।  

প্রাণিসম্পদ খাতে নিবিড় ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে দেশি মুরগি পালনের সফল হওয়ায় শেফালী বেগম এবং নিরাপদ মাংসের জন্য জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের অবদানের জন্য অজিবা খাতুন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া কৃষি খাতে পরিবেশবান্ধব মারচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষে সফল কৃষক মো.সাকিব এবং জলবায়ু অভিযোজনক্ষম সর্জান প্রযুক্তিতে ফসল উৎপাদন করায় মো.সিরাজ কে সম্মাননা দেয়া হয়। 
মৎস্য খাতে উত্তম ব্যবস্থাপনায় গলদা চিংড়ি চাষে  মো.সাদেম আলী,  কাকড়া মোটাতাজাকরণ সফল চাষী বাবলু চন্দ্র কাঁহার কে সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বেকারত্ব দূরীকরণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আধুনিক এবং বিষমুক্ত সবজি চাষ, প্রাণী পালনসহ কৃষি খাতে খামারি এবং উদ্যােক্তারা এগিয়ে যাচ্ছে। এভাবে সকলে এগিয়ে আসলে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা