উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে জীবন গেলো বাবারও
কুড়িগ্রামের উলিপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া অর্জুন গ্রামের লাল মসজিদ এলাকায়। বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিরা হলেন দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামের দেলদার হোসেনের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে এসএসসি পরীক্ষার্থী রাসেল মিয়া (১৭)। চার ভাই বোনের মধ্যে রাসেল মিয়া চতুর্থ। বাবা ও ছেলের মর্মান্তিক এই মৃত্যুতে ওই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও স্বজন সুত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ বাড়ীতে নতুন ঘরে বৈদ্যুতিক লাইন মেরামত করতে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে রাসেল মিয়া। এ সময় ছেলের চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে বাহির থেকে দৌড়ে গিয়ে ছেলেকে বাঁচাতে গায়ে হাত দিলে বাবা আবু তাহেরও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।
দলদলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য শাহাজালাল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়ে বাবাকেও জীবন দিতে হলো। পরিবারে চলছে শোকের মাতম।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি