ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রণোদনার আমন ধানের বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪০০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিজন কৃষক মাঝে ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি ৪৪, চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সাংসদ মুঃ জিয়াউর রহমান এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহজাদী বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী সহ উপ-সহকারি কর্মকর্তাগণ এবং কৃষকরা।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied