দুমকীতে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব গ্রহন
পটুয়াখালীর দুমকীতে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ দ্বায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে তার দ্বায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. মাইনুল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার শিরিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী মৃধা, পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, লেবুখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন প্রমূখ। এক সংক্ষিপ্ত বক্তব্যে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সকলের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে দুমকীকে আধুনিক ও বাস্তবে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। এসময় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ