ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেনেজ ও পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানিবন্দি ৩ শতাধিক মানুষ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ৩:১৬
অতি বৃষ্টি, ড্রেনেজ ও পয়নিষ্কাশন না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 
সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়ক সংলগ্ন বিয়াল্লিশর গ্রামে প্রবেশের রাস্তাটি অতি বৃষ্টির কারণে প্রায় দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। এই গ্রামে বিয়াল্লিশর আদর্শ কিন্ডারগার্ডেন স্কুল ও বিয়াল্লিশর কেন্দ্রীয় মসজিদ, মসজিদে মক্তব, তিনটি মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। গ্রামের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না। পাঁচ ওয়াক্ত মুসল্লীরা নামাজে যেতে পারছেন না। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষের উঠানও ঘরের ভিতর পানি প্রবেশ করেছে, তিন শতাধিক বাড়ি ঘরের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সম্প্রতি ফেসবুকে রাসেলস ভাইপার সাপের সংবাদ দেখার কারণে, এই গ্রামবাসীর মধ্যেও এখন রাসেলস ভাইপার সাপ আতঙ্ক বিরাজ করছে। 
বিয়াল্লিশর আদর্শ কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষার্থীরা ও অসাধারণ মানুষ চলাচল করতে পারে না বিধায়, আমি নিজ উদ্যোগে গতবছর ১৯ হাজার ও চলতি বছরে ২০ হাজার টাকার বালু রাস্তায় ফেলেছি। তার পরও এই গ্রামবাসীর ভোগান্তি যেনো পিছু ছাড়ছে না। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কবির মিয়া বলেন, আমি কয়েকবার চেয়ারম্যানের সাথে আলোচনা করেছি, এই রাস্তার ব্যাপারে চেয়ারম্যানের সাথে মিটিং ও করেছি, উনি আশ্বস্ত করেছে, রাস্তার বিষয়টা দেখবেন। এখন আমরা গ্রামবাসী মিলে পাইপ কিনে যাহাতে গ্রাম থেকে পানি সরানো যায় সেই উদ্যোগ নিয়েছি। এই গ্রামের পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করা ও গ্রামে চলাচলের রাস্তা গুলো আরো কমপক্ষে ৩ ফুট উঁচু করে তৈরি ও সংস্কার করা, বিয়াল্লিশর গ্রামবাসীর প্রাণের দাবী। এ বিষয়ে কথা বললে রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান সেলিম জানায়, প্রচুর পানি, গ্রামের রাস্তাঘাটও মানুষের বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে। আমি এই গ্রামেই আছি, বিষয়টি পরিদর্শন করে কি ব্যবস্থা নেওয়া যায় দেখবো।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন