জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চার তলা বিশিষ্ট একটি ভাড়াটিয়া বাড়ি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা আরিয়াব এলাকায় ওই বাড়িটি ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউর এটি একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে।
সূত্র জানায়, নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনায় একজন নারী জঙ্গীকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেয়া তথ্য মতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বড়পা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা ।
স্থানীয় এলাকাবাসী জানান, গত আনুমানিক আট বছর আগে ব্রাহ্মণবাড়ী এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসী এই চার তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করে ভাড়া দেন। বিভিন্ন সময় বিভিন্ন অপরিচিত লোকজনের এই বাড়িতে আসা-যাওয়া রয়েছে বলেও জানান তারা।
নারায়ণগঞ্জ জেলা সহকারি পুলিশ সুপার বি সার্কেল হাবিবুর রহমান বলেন, বাড়িটিতে ও অভিযানের প্রস্তুতি চলছে। অভিযান পরিচালনা শেষে কি হয় জানাতে পারব।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত