ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোটা আন্দোলনে উত্তাল শেকৃবি, সড়ক অবরোধ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ৩:৩২

ঈদের ছুটি শেষে আবারও কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও আগারগাঁও-ফার্মগেট সড়ক অবরোধ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।‌

মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে।

শিক্ষার্থীরা বলেন, এটা কোন ব্যক্তির আন্দোলন নয়, প্রতিটি শিক্ষার্থীর আন্দোলন, সারা দেশের আন্দোলন। আজকে যদি দেশে যে মেধাগুলো আছে সেই মেধাগুলো কাজে না লাগে, মেধাগুলোর যে যোগ্য স্থানে যাওয়া উচিত সেখানে না যেতে পারে, অযোগ্য লোক যদি দেশের যোগ্য স্থানে চলে যায়, গোটা দেশ তাহলে ক্ষতিগ্রস্ত হবে। দেশের মেধা যেন কাজে লাগে, দেশ যেন সামনের দিকে এগিয়ে যায়, সেই লক্ষ্যেই আমাদের এ আন্দোলন। যতদিন না আমরা সফল হয়, ততদিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে সেকেন্ড গেট সংলগ্ন আগারগাঁও-ফার্মগেট সড়কে গিয়ে শেষ হয়।  মিছিল শেষে ১০ মিনিট  আগারগাঁও-ফার্মগেট সড়ক প্রতীকি অবরোধ করে শিক্ষার্থীরা। এতে আগারগাঁও থেকে বিজয় স্মরণী পর্যন্ত দীর্ঘ জটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা “উড়ছে পাখি দিচ্ছে ডাক, কোটা প্রথা নিপাত যাক”, “যুদ্ধ হবে আরেকবার, করবো কোটা সংস্কার”, “কোটা বৈষম্য দূর কর, নইলে বুকে গুলি কর”, “আমার দেশ আমার মা, বৈষম্য মানি না” সহ  বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু