দুমকীতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর দুমকীর আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এর গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার জনতা কলেজ মোড় থেকে আংগারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মিছিল শুরু হয়ে থানাব্রিজ, বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী করেন।
উল্লেখ্য যে, গত শনিবার রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল জব্দ করে উপজেলা প্রশাসন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied