ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ২ নেতার মৃত্যুর


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ৪:৫৪

নোয়াখালীতে সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন গাজী (৫৫) ও হাফিজ উল্যাহ (৫৭) নামে দুই বিএনপি-জামায়াত নেতার মৃত্যু হয়েছে।   

মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সুলতান নগর এলাকার চরজব্বর টু সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গাজী উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা নুরুল উল্যার ছেলে এবং একই ইউনিয়নের জামায়াত নেতা ছিলেন।       

চর আমান উল্যা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) হোসেন আহাম্মদ দুলাল বলেন, সকালে বিএনপি নেতা গাজী তার আত্মীয়  জামায়াত নেতা হাফিজ উল্যা এক সাথে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে রাজনৈতিক মামলার হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বর টু সোনাপুর সড়কের সুলতান নগর এলাকার পৌঁছলে পিছন দিক থেকে একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক হাফিজ উল্যাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার বাহিরে চলে যায়। ওই সময় পিছনে থাকা আরেকটি ট্রাকও তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতা গাজী মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গাজীকে মৃত ঘোষণা করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় মারা যান জামায়াত নেতা হাফিজ উল্যাহ।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা