সরকারি চাকরিজীবী হয়েও করেন অবৈধ ভারতীয় লাগেজ টানা ব্যবসা
সরকারি চাকরিজীবী হয়েও করেন অবৈধ ভারতীয় লাগেজ টানা ব্যবসা । অফিস না করে, মেডিকেল ভিসায় ভারতে অবাধে যাতায়াত করছেন, সিন্ডিকেটের মাধ্যমে লাগেজে করে ভারতীয় শাড়ি থ্রি পিস সহ অবৈধ নানা রকম ভারতীয় মালামাল আর্থিক চুক্তির বিনিময়ে নিয়ে আসেন । ঘটনাটি ঘটিয়েছেন ঢাকা জাতীয় চিড়িয়াখানার পশু হাসপাতালের ডেসার রুহুল আমিন।
তার প্রত্যক্ষ সফর সঙ্গী ও একাধিক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে বলেন, প্রতি লাগেজে ভারতীয় শাড়ি ৭০ পিস করে আসে, আমরা যারা এই অবৈধ মালামাল সিন্ডিকেটের মাধ্যমে নিয়ে আসি, শাড়ি প্রতি ৫০০ টাকা খরচের বাজেট থাকে, যেখানে থেকে সিন্ডিকেট এবং ক্যারিয়ার হিসেবে পরিচিত, লাগেজ টানা পার্টির সদস্যরা পেয়ে থাকে । শাড়িগুলো এনে মিরপুর ১০ নম্বর সহ বিভিন্ন মার্কেটে, নির্ধারিত পার্টির কাছে ডেলিভারি দেওয়া হয় ।
অনুসন্ধানে দেখা যায়, সরকারি চাকরি করেও ডেসার রুহুল আমিন গত মে মাসে তিন দফায় ১১ দিন ভারতে কাটিয়েছেন । ৬ই মে থেকে ৯ই মে ৪ দিন , ১২ই মে থেকে ১৬ই মে ৫ দিন এবং ২৫ ও ২৬শে মে দুই দিন । তিনি এত বেশি ভারতে গিয়েছেন যে তার বর্তমান তিনটি পাসপোর্ট একসাথে লাগানো ।শুধু এই ব্যবসা নয়, তার রয়েছে জুয়েলার্স এর দোকান । মিরপুর টোলারবাগের জিরো পয়েন্টে নির্জনা জুয়েলার্স নামে রয়েছে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান । জুয়েলার্স রুহুল নামে অনেক জায়গায় সে পরিচিত । লাগেজ টানার আড়ালে তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও জানা যায় ।
এ বিষয়ে জানতে চাইলে ডেসার রুহুল আমিন প্রথমে সবকিছু অস্বীকার করেন । এক পর্যায়ে তিনি প্রতিবেদকের সঙ্গে দেখা করতে চান, তার ঘন্টা দুই পরে প্রতিবেদকের নিকট ফোন দিয়ে নিজেই স্বীকার করেন যে গত মাসে তিনি তিন দফায় ভারতে গিয়েছেন । কিডনি রোগে আক্রান্ত তাই চিকিৎসার জন্য ভারতে যান ।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড: মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এর নিকট ফোনে জানতে চাইলে তিনি জানান, জরুরী মিটিংয়ে আমি মন্ত্রণালয়ে আছি । মূল বিষয়টি জেনে নেন । ফ্রি হয়ে তিনি প্রতিবেদকের নিকট আবারো ফোন দিয়ে বিস্তারিত সবকিছু জানতে চান এবং বিষয়টা শুনে তিনি পরবর্তী কার্য দিবসে অফিসিয়ালি সবকিছু জেনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন । জাতীয় চিড়িয়াখানার ডেসার রুহুল আমিন কোন সিন্ডিকেটের হয়ে কাজ করেন, শাড়ি সহ অবৈধ মালামাল গুলো কোথায় দেন ,কিভাবে অবৈধ মালামাল গুলো নিয়ে আসেন সবকিছু জানতে নজর রাখুন আগামীকাল জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় ।
এমএসএম / এমএসএম
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য : বিমানমন্ত্রী
সাভারে ৩টি আগ্নেয়াস্ত্র ও হ্যান্ডকাপসহ শীর্ষ সন্ত্রাসী 'হাইক্কা ডাকাত' গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোস্তফা কামাল হৃদয়ের শুভেচ্ছা
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
মুগদা মেডিকেলে চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের
মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেফতার
হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
শিক্ষা প্রকৌশলের ঢাকা মেট্রো কার্যালয়ে অর্থ লেনদেন, নেপথ্যে কী
মাদরাসায় পড়েও আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত তানজিমুল উম্মাহ: জাহাঙ্গীর হোসেন এমপি
দ্রুত কার্গো খালাসে AI মডেল তৈরির উদ্যোগ, স্থায়ী-অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণে আলোচনা
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের বাদপড়া প্রধান শিক্ষকরা বৈষম্যের শিকার: গেজেটে অন্তর্ভুক্তির জোরালো দাবি