নাঙ্গলকোটে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি
কুমিল্লার নাঙ্গলকোট লোটাস চত্বরের চতুর পাশে সিএনজি, অটোরিকশা, মিশুকের স্ট্যান্ড বসিয়ে প্রকাশ্য দিবালোকে চলছে চাঁদাবাজি। পৌর সদর রেল-গেট থেকে শুরু করে লোটাস চত্বর পর্যন্ত রাস্তার দুই পাশে দাড়ায়ে থাকা সিএনজি, অটোরিকশা, মিশুক মরণ-পাদ তৈরি করেছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ পথচারীদের। প্রতিদিনই ছোট থেকে বড় ধরনের দূর্ঘটনা ঘটেই চলছে। অন্য দিকে পাটোয়ারী জেনারেল হসপিটাল থেকে শুরু করে লোটাস চত্বর হয়ে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সিএনজি, অটোরিকশা, মিশুক সড়কের দুই পাশ দখল করে রাখায় রাস্তায় চলাফেরায় সমস্যা পড়েছে স্কুল ছাত্র-ছাত্রীসহ রুগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সও।
জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী পৌরসভার সড়কের বিভিন্ন মোড়ে পৌরসভার জিপি টোল আদেয়র নামে প্রকাশ্যে চাঁদাবাজি করে চলছে। ১০ টাকা পৌরসভার টোল রশিদ হতে ধরিয়ে ৩০ টাকা করে সিএনজি, অটোরিকশা, মিশুক সহ বিভিন্ন যানবাহন থেকে আদায় করছেন। ৩০ টাকার কম হলে কিছুতেই ঢুকতে দিচ্ছে না পৌর সদরে টোল আদায়ের নামে অসাধু ব্যবসায়ীরা।
এবিষয়ে পৌর মেয়র আব্দুল মালেক মুঠোফোনে বলেন, লোটাস চত্বর কোন সিএনজি স্ট্যান্ড নেই। তারা লোটাস চত্বরের সৌন্দর্য নষ্ট করছে। তারা চাঁদাবাজ তাদেরকে ধরে আইনের আওতায় দেওয়া হবে। সরকারি জিপি টোল ৭ টাকার পৌর টোল রশিদে ৩০ টাকা নেওয়া হলে তার ধরে থানায় দেওয়ার জন্য বলেনও তিনি।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied