মানিকগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪৮ গ্রাম হেরোইনসহ মোঃ সাইফুল ইসলাম টিপু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা (মানিকগঞ্জ বাসস্ট্যান্ড) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম টিপু মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মৃত ছালাম দেওয়ানের ছেলে।
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৪৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম টিপুকে আটক করা হয়। আটক সাইফুলের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় আরও একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন