ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে ডাক কার্যক্রম


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ৪:৫৭

জয়পুরহাটের আক্কেলপুরে পুরাতন জরাজীর্ণ ভবনেই ঝুঁকি নিয়ে চলছে উপজেলার প্রধান ডাকঘরের কার্যক্রম। প্রতিনিয়তই খুলে পড়ে ছাদের পলেস্তারা, দেখা যাচ্ছে মরিচা ধারা রড়। এতে আতঙ্কিত হয়ে অনেকেই তাড়াহুরো করে কাজ শেষ করেন সেবা প্রত্যাশিরা। বাধ্য হয়ে কাজ করেন কর্মকর্তা কর্মচারীরা। ভবনের বেহাল দশায় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও জরুরী নথিপত্র নষ্ট হচ্ছে।

দীর্ঘদিন সংস্কার বা মেরামতও করা হয়নি ভবনটির। ইলেক্ট্রিক সঞ্চালন লাইন গুলোও সেই পুরাতন আমলের। দীর্ঘদিন সংস্কার না করায় যে কোন সময় অগ্নিকান্ডসহ বড় ধরনের দূর্ঘটনা ঘটনার আশঙ্কার করছেন কর্তব্যরতরা।

উপজেলা প্রধান ডাকঘরে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ভবনটির ছাদের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে রড বের হয়ে আছে। সেই রডগুলোতে জং ধরেছে। পোস্ট অফিসের কর্মচারীরা আতঙ্কের মধ্যেই দাপ্তরিক কাজ করছেন। সেবা নিতে আসা ব্যক্তিরা বার বার ছাদের দিকে তাকাচ্ছেন। কখনো মাথার উপর আবার কখনো আসবাবপত্রের উপর ছাদের পস্তোরা খুলে পড়ছে। চলমান বর্ষায় ভেতরে স্যাঁতসেঁতে পরিবেশ বিরাজমান। ভবনটি প্রধান সড়কের পাশে। নিচু জায়গা হওয়ায় ভারি বর্ষনে ডাকঘরটির সামনে পানি জমে। আবার ডাকঘরটির সীমানাপ্রাচীর ও মূল গেট ভেঙে গেছে অনেক আগেই। এতে সরকারের গুরুত্বপূর্ণ ভবনটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
অতিদ্রুত সরকারি জনগুরুত্বপূর্ণ দপ্তরের জন্য জরাজীর্ণ পুরাতন ভবনটি ভেঙে নতুন আধুনিক ভবন নির্মাণ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলা ডাকঘরটির ভবন ও পোস্টমাস্টারের বাসভবন ১৯৮৫ সালে পৌর শহরের প্রধান সড়কের সরদারপাড়া মহল্লায় নির্মাণ করা হয়। এই পোস্ট অফিসে সঞ্চয়পত্র, সাধারণ হিসাব, মেয়াদি হিসাব, ইলেকট্রনিক মানি অর্ডার (এসবিএফডিইএমও), ক্যাশ কার্ড ও বিমার কার্যক্রমসহ চিঠিপত্র আদান-প্রদান কার্যক্রম পরিচালিত হয়। প্রতিদিন গড়ে সেখানে দেড় শতাধিক সেবা প্রত্যাশি আসা যাওয়া করেন। এই সেবা দিতে সেখানে কর্মচারী রয়েছেন আটজন। এর মধ্যে পোস্টমাস্টার একজন, পোস্টাল অপারেটর দুজন, পোস্টম্যান একজন, একজন প্যাকার, একজন রানার ও একজন ইডি চৌকিদার রয়েছেন। 
উপজেলা পোস্টমাস্টার জানান, ডাকঘরটিতে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি চিঠি পত্র, চাকরির প্রবেশপত্র ও বিভিন্ন পার্শেল আসে। কিছু গ্রাহক বীমার টাকা লেনদেন করেন। আবার অনেকেই সঞ্চয়পত্র কিনে টাকা লেনদেন করেন। ভবনের ছাদের পলেস্তারা খুলে কখনো মাথায় আবার কখনো আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ পত্রে পড়ে।  এতে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়। এখন চলমান বর্ষায় পুরো ভবনটি স্যাঁতসেঁতে হয়ে গেছে। বিভিন্ন সময় ডাক বিভাগের লোকজন এসে ভবনটি পরিদর্শন করে গেলেও সংস্কার হয়নি। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই দাপ্তরিক কাজকর্ম করতে হচ্ছে।

ডাকঘরে সেবা নিতে আসা সজল হোসেন বলেন, বিভিন্ন কাজে প্রতি মাসেই ডাকঘরে আসি। ভবনের প্লাষ্টার গুলো খসে পড়ছে। যে কোন সময় বড় দূর্ঘটনার ভয় আতঙ্ক নিয়ে কাজ সারতে হয়। অতি দ্রুত এই ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা দরকার।

পোষ্টাল অপরেটর গোলাম রব্বানী জানান, বর্তমানে ভবনের অবস্থা খুবই খারাপ। ছাদের বেশিরভাগ জায়গার পলেস্তারা খুলে রড বের হয়েছে। কাউন্টারের কোন স্থান ঠিক নেই। সব ভেঙে গেছে। নতুন ভবন না হলেও অতি শিঘ্রই মেরাতম প্রয়োজন।

ডাকঘরের রানার দুলাল হোসেন আশঙ্কা প্রকাশ বলেন, বার বার মনে হয় এই বুঝি মাথার উপর ভেঙে পড়ল ছাদ? বর্তমানে এই জরাজীর্ণ ভবনে কাজ করা কঠিন হয়ে পড়েছে। মান্ধাত্যা আমলের ইলেক্ট্রিক ওয়ারিং গুলো নষ্ট হয়ে গেছে। যে কোন সময় সর্টসার্কিট হয়ে অগ্নি কান্ডও ঘটতে পারে। অতি দ্রুত কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

পোষ্ট মাষ্টার সিদ্দিক হোসেনের ভাষ্য, ভবন ভেঙে পড়ার ভয় ও আতঙ্ক থাকলেও কিছু করার নেই। মানুষকে সেবা দিতেই হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষ একাধিকবার এই ভবন পরিদর্শন করলেও এখনো কার্যকরি কোন ব্যবস্থা হয়নি। অনেকবার বিষয়টি লিখিতভাবেও জানানো হয়েছে।

রাজশাহী বিভাগীয় পোষ্ট মাষ্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম জানান, বিষয়টি ডাক অধিদপ্তরকে জানানো হয়েছে। অধিদপ্তরের একটি প্রজেক্টের মাধ্যমে নতুন ভবন নির্মাণ করা হয়। বেশ কিছু জায়গায় ইতি মধ্যে ওই প্রজেক্টের মাধ্যমে নতুন ভবনের কাজ শুরু হয়েছে। আক্কেলপুরেও খুব তারাতারি কাজ শুরু করা হবে। 

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত