ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

উলিপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের দুই মাসের কারাদন্ড


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৩-৭-২০২৪ বিকাল ৫:৪১

কুড়িগ্রামের উলিপুরে এক স্কুল ছাত্রীকে প্রকাশ্যে সড়কে জড়িয়ে ধরে উত্ত্যক্ত করায় দুলাল মিয়া (২৪) নামের এক বখাটে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার চৌমহনী বাজার নামক এলাকায়। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা এলাকা থেকে নবম শ্রেণিতে পড়া এক স্কুল ছাত্রী মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। এ সময় চৌমহনী বাজার নামক এলাকায় পৌছিলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে দুলাল ওই ছাত্রীকে প্রকাশ্যে সড়কের মাঝে জড়িয়ে ধরেন। ঘটনার আকস্মিকতায় ছাত্রীর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই বখাটে যুবককে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে হেফাজতে নেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই বখাটের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুলাল মিয়া হাতিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মনির মিয়ার ছেলে বলে জানা গেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বখাটে যুবককে জেল হাজতে প্রেরন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান জানান, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুববকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক