ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাস্তার পাশে কথা বলছিলেন সুপাড়ি ব্যবসায়ী দ্রুতগতির ট্রাক ধাক্কা দিয়ে কেড়ে নিল প্রান


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-৭-২০২৪ বিকাল ৫:৪৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু মিয়া (৫৫) নামে এক সুপাড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তুষভান্ডার চৌধুরী মোড়ের শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রঞ্জু মিয়া উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের মৃত ভেলু শেখের পুত্র। সে স্থানীয় বাজারে সুপাড়ি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাইসাইকেলে করে চৌধুরী বাজারে যান। সেখানে কাজ শেষ করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় শ্রুতিধর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছিলেন। এ সময় বুড়িমারী থেকে আসা একটি পাথর বোঝাই দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন