পাইকগাছায় রশিতে ঝুলে প্রেমের সমাধি প্রেমিক যুগলের
খুলনার পাইকগাছায় প্রেমের সমাধি দিলো রশিতে ঝুলে এইচএসসি পরীক্ষার্থী ব্রজ মন্ডল ও প্রিয়াঙ্কা মন্ডল নামের প্রেমিক যুগল রশিতে ঝুলে। এলাকাবাসী জানায়, প্রেমের ঘটনাটি পারিবারিক ভাবে মেনে না নেওয়ায় একই সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে প্রেমের সমাধি টানে প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি ঘটেছে
উপজেলার গড়ইখালী ইউনিয়নে বুধবার রাত আনুমানিক রাত পৌনে ৮ টার দিকে । স্থানীয়রা জানায় গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইসএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডল (১৭) ও ব্রজ মন্ডল(১৮)। ব্রজ কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। সে হোগলারচক গ্রামে মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়ীতে থেকে লেখাপড়া করতো। প্রিয়াঙ্কা পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে। স্থানীয় মধু মন্ডলসহ অনেকেই জানায়, প্রিয়ংকার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। যা বৃহস্পতিবার ৪ জুলাই সম্পন্ন হওয়ার কথা থাকে। বিয়ের চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি না দেয়ায় মেয়েকে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়। প্রিয়াঙ্কা তার বিয়ের দিনক্ষণ ও চাপসৃষ্টির ঘটনাটি প্রেমিক ব্রজের কাছে খুলে বলে। অগত্য উপায়ান্তর না পেয়ে দুজনই আত্মহত্যার পথ বেঁছে নিয়ে প্রেমের সমাধি টানে।প্রিয়াঙ্কা নিজ বাড়ীতে ঘরের আড়ায় ও ব্রজ তার মামার বাড়ীতে স্থানীয় সুরঞ্জনের বাগানে শিরিশ গাছে একই নিদিষ্ট সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। থানায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হয়েছে
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন