ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ৩:২১

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে  যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাাটিনাম জয়ন্তী) উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে  গোপালগঞ্জ সদর উপজেলা  যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  মানিক লাল ঘোষ বলেন,  যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  শহীদ শেখ ফজলুল হক মণির রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি অধ্যাপক শেখ ফজলে শামস পরশের ভিশনারী নেতৃত্ব  আন্দোলন  সংগ্রাম ও মানবিকতায় যুবলীগ আজ যুব সমাজের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড যুবলীগের কার্যক্রমকে আরো বেগবান করতে বিভিন্ন পেশার শিক্ষিত, মার্জিত ও দেশপ্রেমিক   যুবকদের যুবলীগের সদস্য  পদ সংগ্রহের আহবান জানান  মানিক লাল ঘোষ।   


গোপালগঞ্জ সদর উপজেলা  যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম ফিরোজ মাহামুদ এর  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা জুবায়ের। 

অনুষ্ঠানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু সহ জেলা, উপজেলা ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা