স্ন্যাপড্রাগন প্রসেসর, ট্রিপল ক্যামেরা এবং সিকিউরিটি আপডেট – সবই এক ডিভাইসে!
দেশের বাজারে মনস্টার ‘এম’ সিরিজের সর্বশেষ সংযোজন স্যামসাং গ্যালাক্সি এম১৪ এলটিই
দেশের বাজারে নিজেদের মনস্টার ‘এম’ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এম১৪ এলটিই নিয়ে এসেছে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, ট্রিপল ক্যামেরা ও ৪ বছরের সিকিউরিটি আপডেট, যা এই প্রাইস রেঞ্জে একমাত্র ডিভাইস হিসেবে ব্যবহারকারীদের মধ্যে নিশ্চিতভাবে সাড়া ফেলতে যাচ্ছে।
ননস্টপ গেমিং, স্ট্রিমিং, আর ছবি তোলা সহ মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে সেরা পারফর্মেন্স নিশ্চিত করতে স্যামসাং এম১৪ এলটিই’তে রয়েছে দূর্দান্ত স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ফোনটিতে ঘন্টার পর ঘন্টা নিজের পছন্দের সিরিজ বা মুভি দেখা যাবে নির্বিঘ্নে। এর ৫০ + ২ + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় আপনার পছন্দের মুহূর্তগুলো হয়ে উঠবে আরো স্মরণীয় আর আগলে রাখার মত। স্মার্টফোন কেনার সময় অনেকেই দীর্ঘমেয়াদে ব্যবহারে সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেন। তাদের সহজ সিদ্ধান্তের জন্যে গ্যালাক্সি এম১৪ এলটিই ডিভাইসটিতে থাকছে পরবর্তী ২ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড এবং ৪ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট (শর্ত সাপেক্ষে)-এর অনন্য নিশ্চয়তা।
“গ্রাহকদের চাহিদার ভিন্নতাকে বিবেচনায় রেখে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডিভাইস বাজারে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম১৪ এলটিই হ্যান্ডসেটটি দাম, মান ও বৈশিষ্ট্য – সবদিক থেকেই একটি বড় গ্রাহকশ্রেণীর পছন্দের শীর্ষে থাকার দাবিদার। এটি এমন একটি ‘মনস্টার’, যা আপনার মন জয় করে নেবেই”, বলেন স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেড - বাংলাদেশ শাখা অফিসের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান।
স্যামসাং গ্যালাক্সি এম১৪ এলটিই স্মার্টফোনটি এখন আর্টিক ব্লু ও স্যাফায়ার ব্লু – এই দু’টি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে দেশজুড়ে স্যামসাংয়ের সকল অফিশিয়াল আউটলেটে, আর দাম মাত্র ১৬,৯৯৯ টাকা (৪/৬৪ জিবি) ও ১৯,৯৯৯ টাকা (৬/১২৮ জিবি)।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত