ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ার লালানগরে ঢোল পিটিয়ে আদালতের উচ্ছেদ অভিযান


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ৪:৪২
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ঢোল পিটিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে আদালত। আজ বুধবার(৪ জুলাই) উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘাগড়া খিল মোগল গোয়াজপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। 
 
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার দিকে এই উচ্ছেদ অভিযান চলছে। এসময় দখলে থাকা একটি বসতঘর ভেঙে প্রায় ৮ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সিনিয়র জজ আদালতের নাজির মামুনুর রশীদ এবং জারিকরণ শাহা আলম। এ সময় আদলদকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
 
আদালত সূত্রে জানা যায়, দলিল সূত্রে জায়গাটির মূল মালিক মৃত শিষ মুনসুরী। কিন্তু দীর্ঘদিন যাবত জায়গাটি দখলে ছিল মো. হারুন নামে এক ব্যক্তির। এ নিয়ে ২০০৮ সালে মৃত শিষ মুনসুরীর স্ত্রী মাবিয়া বেগম বাদী হয়ে মামলা করেন। এবং ২০২৩ সালের ১২ই সেপ্টেম্বর রায়ে মৃত শিষ মুনসুরী জায়গার মালিকানা বলে রায় পায়। চলতি বছরে আবার জায়গা উদ্ধারের জন্য জারি মামলা করা হয়। এই মামলা অনুসারে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
 
মৃত শিষ মুনসুরীর ছেলে মো. জাকারিয়া জানান, প্রায় ১২/১৩ বছর যাবত জায়গাটি তারা দখলে রেখেছিল। আদালত এবং স্থানীয়ভাবে আমরা তাদের জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বলেছিলাম কিন্তু তারা জায়গাটি দখলে রেখে বসবাস করে আসছিলেন। পরে আজ আদালতের মাধ্যমে আমরা আমাদের জায়গাটি ফিরে পেলাম।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা