এইচএসসি পরীক্ষা হলে মাদকসহ পরীক্ষার্থী আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মুঠোফোন, নকলের চিরকুট ও গাঁজার পুরিয়া নিয়ে হলে প্রবেশ করলে ম্যাজিস্টেটের হাতে আটক হয় ৩ পরীক্ষার্থী। এদের মাঝে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবন মোল্লার কাছ থেকে নকলের চিরকুটসহ পাওয়া যায় এক পুরিয়া গাঁজা। এ সময় নকলে জড়িত শিক্ষার্থীদের বহিস্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। পাশাপাশি গাঁজা পুরিয়া মাদক পাওয়ায় পরীক্ষার্থী শ্রাবন মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিলো। অসাবধানতাবশত শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে। যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের শ্রাবনকে মাদক আইনে ৬ মাসের কারাদন্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিস্কার করা হয়।
এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট,মুঠোফোন নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও এলজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। এ উপজেলার ৮ টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি।গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied