সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত
নোয়াখালী সুবর্ণচরে শিক্ষকে মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষক রফিক উল্যাহ বর্তমানে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধিন আছেন। ঘটনাটি ঘটে (বৃহস্পতিবার) ৪ জুলাই সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের আনছার মিয়ার হাট বাজারে।
আহত আনছার মিয়ার হাট মাদ্রাসা'র শিক্ষক রফিক উল্যাহ এবং তার ছোট ভাই বেলায়েত অভিযোগ করে বলেন, রফিক উল্যাহ অত্র মাদ্রাসায় প্রতিষ্ঠা কালিন শিক্ষক হিসেবে দীর্ঘ ২১ বছর যাবত চাকুরি করছেন সম্প্রতি মাদ্রাসাটি এমপিওভুক্তির প্রক্রিয়া চলমান তাই তার স্থলে আনছার মিয়ারহাট মাদ্রাসার বর্তমান সুপার মাওলানা আবুল খায়ের অবৈধ ভাবে আরেকজন শিক্ষককে নিয়োগ দেয়ার প্রক্রিয়া করছিলেন এ নিয়ে বিগত ১ মাস ধরে ভুক্তিভোগী রফিক উল্যাহ মাদ্রসার ভর্তি ফিস, উপবৃত্তির টাকা আত্নসাৎ, সেশন ফিসহ নানা অনিয়ম দূর্ণিতী নিয়ে রফিক উল্যাহ প্রতিবাদ করে আসছিলো।
পূর্ব পরিকল্পনা অসুযায়ী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মাদ্রাসায় যাবার পথে আনছার মিয়ার হাট বাজারে পৌঁছলে তাকে দেখা মাত্রই সুপার আবুল খায়ের এবং তার পুত্র পারভেজ (২০) মধ্যচরবাটা গ্রামের আবুল বাসারের ছেলে মাসুদ (২৭) পিটিয়ে রক্তাক্ত আহত করে। পরে স্থাণীয়রা তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত আনছার মিয়ারহাট মাদ্রাসা সুপার আবুল খায়ের বলেন, কিছুদিন পুর্বে খাসেরহাট বাজারে রফিক উল্যাহ তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে এ ঘটনায় সমাধানের কথা থাকলে তিনি তা করেন নি তাই তার পুত্র ক্ষিপ্ত হয়ে এ ঘটনা করেন। তবে ছেলের এ ঘটনা ঠিক হয়নি বলে স্বিকার করেন তিনি। বাকি অভিযোগের মিথ্যা বলে দাবী করেন তিনি।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ