ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

তজুমদ্দিনে সামুদ্রিক জেলেদের মাঝে চাল বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১২:৫৩

ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে সামুদ্রিক জেলেদের মাঝে পুনর্বাসনের চাল বিতরণ করা হয়েছে। রোববার (২২ আগস্ট) জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেন তদারক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। 

জানা গেছে, রোববার সকাল ১০টায় উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নে সামুদ্রিক জেলেদের মাঝে পুনর্বাসনের দ্বিতীয় কিস্তির ৩০ কেজি করে  চাল বিতরণ করা হয়। ইউনিয়নে মোট ১ হাজার ৭৬১ জন জেলের মাঝে ‍এ চাল বিতরণ করেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন- চাল বিতরণ কার্যক্রমের তদারক কর্মমর্তা ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনোরঞ্জন দে, ইউপি সচিব মো. আব্দুল করিম, ইউপি সদস্য জাহাঙ্গীর পাটওয়ারী, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির গাইন, মো শাজাহান প্রমুখ।

জানতে চাইলে তদারক কর্মকর্তা মনোরঞ্জন দে বলেন, করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা সরকারি নির্দেশনা মোতাবেক সামুদ্রিক জেলেদের মাঝে পুনর্বাসনের চাল সুশৃঙ্খলভাবে বিতরণ করছি।

চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপহার জেলেদের পুর্নবাসনের চাল ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় করোনার মধ্যেও সুচারুরূপে বিতরণ করছি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন