কেশবপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে তরুণ এমপি আজিজুল ইসলাম-কে দিলেন ফুলেল শুভেচছা
ফুলে ফুলে সিক্ত হলেন ৯০যশোর ০৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি। শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
ইতিমধ্যে যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি সংগঠনের নতুন করে কমিটি করা হয়েছে। সেখানে দেখা গেছে ৯০যশোর ০৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি'র সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সে কারণে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের মাঝে আনন্দ উচ্ছ্বসিত চোখে পড়লো।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আমরা খুব আনন্দিত ও উচ্ছ্বসিত যে আগে টাকার বিনিময় কমিটি ও নিয়োগ দেয়া হত কিন্তু এখন প্রার্থীকে তার যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হতে হবে। আমাদের কেশবপুরবসীর অভিভাবক মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আজিজুল ইসলাম এমপি সকলের জন্য এই সুযোগটা করে দিয়েছেন। উনার প্রতি আমরা কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। তাই আমরা নবনির্বাচিত কমিটিবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাতে এসেছি।
উপজেলার বেগমপুর বালিকা দাখিল মাদ্রাসার মানেজিং কমিটি ও ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শুক্রবার সকালে শহরের ডাকবাংলো হলরুমে মাননীয় এমপি মহোদয়-কে ওই ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এসময় উপস্তিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ টিপু সুলতান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক মন্ডলী, বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ