ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শংকা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৭-২০২৪ দুপুর ১১:৫৩

টানা বৃষ্টি ও উজানের ঢলে আবারো বাড়ছে তিস্তা নদীর পানি। হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতিবান্ধার গড্ডিমারী, আদিমতমারী উপজেলার গোবরধন, গরীবুল্লাহ পাড়াসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে আতংকিত হয়ে পড়েছে তিস্তা পারের বাসিন্দারা।

শনিবার(৪ জুলাই) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৫ মিটার। যা বিপদসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সদর উপজেলার হরিণচওড়ার বাসিন্দা মশিয়ার রহমান জানান, গতকাল তিস্তার পানি একেবারে তলানি ছিলো। হঠাৎ রাত থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি আরো বাড়লে বাড়িঘরের পানি প্রবেশ করবে। একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গত ১৮-২২ জুনের স্বল্প মেয়াদী বন্যার ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতেই তিস্তার পানি আবারো বৃদ্ধি পাচ্ছে। গত ১৫ দিনে অন্তত ৫ বার তিস্তার পানি হ্রাসবৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল রাত থেকে আবারো পানি বাড়া শুরু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায়, বলেন গত দুদিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা পানি বৃদ্ধু পেয়েছে তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। নদীর পানি বাড়ায় কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এছাড়া কয়েকটি পয়েন্ট ভাঙ্গন রয়েছে। ভাঙ্গন প্রতিরোধে জরুরি আপদকালীন কাজ হিসেবে জিও ব্যাগ ফেলে হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন