ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:১১

নোয়াখালীতে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সার্বিক তত্বাবধানে আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজের উদ্যোগে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষুরোগের চিকিৎসা দেয়া হয়েছে।

একইসঙ্গে ৪৮ জন রোগীকে ল্যান্সসহ ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। শনিবার (৬ জুলাই ) সকাল ১০ টায় আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজে এ চক্ষু রোগের চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথ।

নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মখছুদুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার উত্তম মজমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, ইউপি সদস্য কামাল উদ্দিন, যুবলীগ নেতা সাকিল, শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাসেল, তারেক মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

চিকিৎসা ক্যাম্পে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান, ডাক্তার তাওহিদুল হক, ডাক্তার মকবু্ল হোসাইন, মো. মনির হোসেন  চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় চরজব্বর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান হয়। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা