ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নাগরপুর পূজা উদযাপন পরিষদ সম্মেলনের সভায় হট্টগোল


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:৪৫

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা, হট্টগোল ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে। পরে স্থানীয় হিন্দু সমাজের নেতৃবৃন্দদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন সভায় টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টুর উপস্থিতিতে এই তর্কাতর্কির ঘটনা ঘটে। এতে জেলা নেতৃবৃন্দদের এমন লাঞ্ছিতের ঘটনায় স্থানীয় হিন্দু সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং চাপা ক্ষোভ বিরাজ করছে।

সম্মেলন সভায় হট্টগোল সংশ্লিষ্ট ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে মাইক নিয়ে কথা বলা অবস্থায় নাগরপুর উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু কমিটি ঘোষণা নিয়ে প্রশ্ন করলে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয় এবং উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ঘটে। এসময় স্থানীয়রা নতুন সভাপতি-সম্পাদক দুইজনের নাম ঘোষণার দাবি জানালেও জেলা নেতৃবৃন্দ তা নাকচ করে দেন এবং দুইদিন পর কমিটি ঘোষণা করবেন বলে জানিয়ে চলে যান।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে মুঠোফোনে বলেন, যারা তর্কাতর্কির চেষ্টা করেছেন তারা না বুঝেই এটি করেছেন। আমরা পূজা পরিষদের নেতৃবৃন্দ ভালো কাজের জন্যেই সেখানে গিয়েছি। তারা না বুঝেই আমাদের সাথে এমন হট্টগোল করেছে। তবে তারা পরবর্তীতে তাদের ভুল বুঝতে পেরেছে। কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় আমরা কমিটি ঘোষণা করিনি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু জানায়, স্থানীয়দের দাবী ছিলো যেহেতু আগের কমিটির বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, সেহেতু নতুন কমিটি ঘোষণা করা যেতো। একটি কারণ থাকায় আমরা কমিটি ঘোষণা দেই নাই। অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, নাগরপুর পূজা উদযাপন পরিষদ সভাপতি স্বপন সাহা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা'র সঞ্চালনায় উক্ত সম্মেলন সভা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন