চৌগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে পৌরসভা ও হাকিমপুর সেমিফাইনালে
চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের শেষ দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ ও ফুলসারা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নিয়ে ১-০ গোলের ব্যবধানে পৌরসভা ফুটবল একাদশ ফুলসারা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিতে ওঠেন।
অপর খেলায় অংশ নেয় পাশাপোল ও হাকিমপুর ফুটবল একাদশ। খেলার শুরু থেকে উভয় দল আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলতে থাকেন। বিরতীর আগে উভয় দল ১টি করে গোল করেন। বিরতীর পর গোল পেতে মরিয়া উভয় দল। শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে গোলের দেখা পাই হাকিমপুর ফুটবল একাদশ। আর কোন গোল না হওয়ায় ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়েন হাকিমপুর ফুটবল একাদশ।
এ সময় চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, শিক্ষক রবিউল ইসলাম, ফিরোজ কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied