ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বর্ষায় শীতের সবজি চাষ, দামে খুশি কৃষক


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৪ দুপুর ১২:৫৭

এ বছর প্রথমবারের মতো ভোলার তজুমদ্দিনে মাচা পদ্ধতিতে বর্ষায় শীতের সবজি লাউ চাষ করে বাজিমাত করেছেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কৃষক সিরাজ মহাজন। ভোলা সহ বিভিন্ন জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় তজুমদ্দিন উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে রাস্তা ও পুকুর পাড়ের অনাবাদি জায়গাসহ নিজ বসতবাড়ির প্রায় ৫০ শতাংশ জায়গায় মার্টিনা সুপার, গ্রীন ম্যাজিক ও লিডার এই তিন জাতের হাইব্রিড লাউ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন তিনি।

কৃষক সিরাজ জানান,শীত কালে লাউয়ের ফলন মোটামুটি ভালো হলেও দাম ভালো পাইনি। তাই এবছর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে ও সহযোগিতায় বর্ষাকালীন লাউ চাষ করেছি। এখন আমার লাউয়ের মাঁচায় শতশত লাউ ধরেছে এবং আমি একেকটা লাউ ৭০/৮০ টাকায় বিক্রি করতেছি। আশা করি ১ লাখ টাকার উপরে লাউ বিক্রি করতে পারবো।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, বর্ষাকালীন লাউ চাষ অত্যন্ত লাভজনক। কৃষক সিরাজ সাহেবের মতো আরো কৃষক যাতে অমৌসুমের লাউ সহ উচ্চমূল্যের ফসল চাষ করে সাবলম্বী হতে পারে সে ব্যাপারে আমরা প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা আরো বৃদ্ধি করবো। বর্ষাকালীন লাউয়ের বাম্পার ফলনে এলাকায় ব্যাপক সাঁড়া পড়েছে এবং প্রতিদিন অনেক কৃষক ও দর্শনার্থী তার বাড়িতে আসছেন নিজ চোখে দেখার জন্য।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয়