ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে পৌরসভা ও উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৭-৭-২০২৪ দুপুর ২:৫৫

বাংলাদেশ ছাত্রলীগ একটি আর্দশের সংগঠন। আজকে বার্ষিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রধানমন্ত্রীকে কখন বলেনি আমাকে মন্ত্রী বানান। অনেক যোগ্যপ্রার্থী আছে কিন্তু সবাইকে পদ দেয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী আমাকে ২য়বারের মত এলজিআরডি মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। আজ ছাত্রলীগের বার্ষিক এ সম্মেলনে গত কমিটিতে যারা দায়িত্ব পালন করেছেন আমি আন্তরিক ভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রলীগ আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরা সততা ও ন্যায় নিষ্ঠার সাথে তোমাদের দায়িত্ব পালন করবে আমি বিশ^াস করি। লাকসাম পৌর অডিটরিয়াম হল রবিবার (৭ জুলাই) দুপুরে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো  বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা আইন সমিতির সাধারণ সম্পাদক এড. আবু তাহের, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, গোবিন্দুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, লাকসাম পূর্ব ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ, কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম রাব্বি,ও সেক্রেটারী মোঃ ইস্রাফিল পিয়াস,  পৌর কাউন্সিলরবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম তুষার। 
অনুষ্ঠানে ২য় অধিবেশনে ১ বছর মেয়াদ লাকসাম পৌরসভা ও উপজেলা ছাত্রলীগ  নতুন কমিটিতে যারা নির্বাচিত হয়েছে তাদের নাম যথাক্রমে লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক ফেরদাউছ আলম সৌরভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আলম-আমিন রহমান। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত