দ্বিতীয় বিয়ে করায় যুবকের পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী
বরগুনার আমতলীতে জাহিদুল ঘরামী (২৮) নামের এক যুবক দ্বিতীয় বিয়ে করায় তার পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী নাসরিন বেগমের (২০) বিরুদ্ধে। আহত জাহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রথম স্ত্রী নাসরিনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বার রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে জাহিদুল ঘরামীর সঙ্গে নাসরিন বেগমের বিয়ে হয়। তাদের একটি ৭ মাসের ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে জাহিদুল এক নারীর সঙ্গে অনৈতিক সর্ম্পক গড়ে তোলেন। গত জানুয়ারি মাসে গোপনে ওই নারীকে তিনি বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। জাহিদুল তার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে চাপ দিলে রাজি হয়নি নাসরিন। এতে ক্ষুব্ধ হয়ে জাহিদুল নাসরিনকে নির্যাতন করে আসছিল। রবিবার গভীর রাতে নাসরিন ধারালো দা দিয়ে স্বামী জাহিদুলের লিঙ্গ কেটে ফেলেন।
এ সময় জাহিদুলের চিৎকারে স্বজনরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তারা রক্তাক্ত জাহিদুলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (সেবাচিম) হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে ওই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ রাতেই স্ত্রী নাসরিনকে ঘটনাস্থল থেকে আটক করে।
ভুক্তভোগী জাহিদুলের বাবা আবুল কালাম আজাদ ঘরামী বলেন , ‘আমার ছেলের এই করুণ পরিনতির জন্য ছেলের বউ নাসরিন দায়ী। আমি এ ঘটনায় শাস্তি দাবি করছি।’
অভিযুক্ত নাসরিন বেগম বলেন, ‘আমার স্বামী গত ৬ মাস পূর্বে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। ওই দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে আমাকে চাপ প্রয়োগ করছিল। আমি মেনে না নেওয়ায় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাচন করতেন।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখওয়াত হোসেন তপু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নাসরিনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু