মহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ২ হাজার ২৭০ কৃষক
দেশের অন্যতম ধান উৎপাদনকারী নওগাঁর মহাদেবপুর উপজেলায় উচ্চফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার-বীজ সহায়তা দিচ্ছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষিবান্ধব সরকারের এই উদ্যোগে খুশি এলাকার কৃষক। কৃষি কর্মকর্তারা বলছেন, সুুবিধাভোগী কৃষকের তালিকা চূড়ান্ত করেছে ইউনিয়ন ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। নিয়ম-নীতি মেনে কৃষকের হাতে সার-বীজ তুলে দিচ্ছেন তারা। রোববার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন- এমপির সহধর্মিনী রক্তিমা চক্রবর্ত্তী শেলী, উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার ওসি রুহুল আমিন, অধ্যক্ষ ময়নুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, নির্বাচিত ২ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ৫ কেজি উফশী জাতের ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে পাবেন। এতে উন্নত জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অন্যতম ধান উৎপাদনকারী এ উপজেলায় এবারও লক্ষ্যমাত্রার অধিক জমিতে ধানচাষ হবে বলে আশা করছেন তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত