তাড়াশে বেড়েছে কাঠ মিস্ত্রিদের ব্যস্ততা
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় নৌকা তৈরির ব্যস্ততা বেড়েছে চলনবিলের নৌকার কারিগরদের।৷ তাড়াশ উপজেলার চলনবিলাঞ্চলের নৌকার কারিগররা বর্ষার মৌসুমকে কেন্দ্র করে নৌকা তৈরীর জন্য ব্যস্ত সময় পার করছেন। বর্ষার প্রবল বর্ষণে প্রায় প্রতি বছরই চলন বিলে বৃষ্টিতে নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়। বর্ষার আগমনের চলন বিলের নৌকার মাঝি, জেলে ও চরের বাসিন্দারা শুরু করে আগাম প্রস্তুতি। এই প্রস্তুতির অংশ হিসেবে চলন বিলের তীরবর্তী এলাকাগুলোতে চলছে নৌকা তৈরির ধুম। চলছে পুরোনো নৌকা মেরামতের কাজও। প্রতিবছর বর্ষা আসার আগেই চলন বিল অঞ্চলের গ্রামগুলোতে শুরু হয় এই নৌকা তৈরির কাজ। এ সময়টাতে নৌকার কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়।
চলনবিলে ঘুরে দেখা যায় হামকুড়িয়া বাজারে, নওগাঁ বাজারে, বাঘল বাড়ি চার মাথা, ও তাড়াশ সহ বিভিন্ন জায়গায় নতুন নৌকা তৈরির কাজ করছেন ধুমধামে । কেউ বা পুরাতন নৌকাই আরও ভালো করে মেরামত করে নিচ্ছেন।
চলনবিলবাসী কুন্দইল গ্রামের মাজেদুল করিম মোহনের সাথে কথা বলে জানা যায় , শুকনা মৌসুমে চলনবিলের যৌবন না থাকলেও বর্ষা মৌসুমে চলনবিল হয়ে উঠে যৌবনে টইটম্বুর। তখন চলনবিলের মাঝি, জেলে, কৃষক ও ব্যবসায়ীদের ভরসা হয়ে ওঠে নৌকা ।এ সময় স্থানীয়দের নৌকা না থাকলে অনেকে মাসিক ভিত্তিতে নৌকা ভাড়াও নেয়।
হামকুড়িয়া বাজারের ঘাটের মাঝি সুরুজ আলী বলেন, শুকনো মৌসুমে এই বিলে পানি থাকে না। এ সময় এই নৌকা গুলো অকেজ হয়ে পরে থাকে পরে মেরামত করে নিতে হয়।ইতোমধ্যে আমার একটি বড় নৌকা সহ ৪টি নৌকা মেরামত করে বর্ষার জন্য প্রস্তুত করেছি।
বিন্নবাড়ী গ্রামের বকুল হোসেন বলেন, এ এলাকায় বর্ষা মৌসুমে ছোট-বড় প্রকার ভেদে ১০০ টি নৌকা তৈরি করা হয়। পুরাতন নৌকাও মেরামত করা হয়। এখন চলছে নৌকা মেরামতের শেষ সময়। কাঠ মিস্ত্রীদের ছোট নৌকা তৈরিতে ২ থেকে ৪ এবং বড় নৌকা তৈরিতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। নতুন নৌকা তৈরিতে বিশেষ করে আকাশমণি, মেহগনি,কড়াই, ছামালিশ গাছ বেশি ব্যবহার হয়।
বর্ষা মৌসুমে এসব চরাঞ্চলের বাসিন্দাদের একমাত্র ভরসা নৌকা। তাই এ সময়ে নৌকা তৈরী ও মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। বিলের এসব মানুষ বর্ষা মৌসুমে চলন বিলে মাছ ধরে আবার শুকনা মৌসুমে কৃষি শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫