কামারখন্দে ফুটপাত থেকে দোকান সরানোর দাবিতে অবরোধ
সিরাজগঞ্জের কামারখন্দে ফুটপাত থেকে দোকান সরিয়ে দেওয়ার দাবিতে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মিছিল করেছেন। আজ রোববার উপজেলার জামতৈল পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামতৈলের গোডাউন মোড় এলাকায় এই সড়ক অবরোধ ও মিছিল করা হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, ‘আন্দোলন করা ভ্যানচালকদের ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কথা দিয়েছেন। আগামীকাল সোমবার আলোচনা করে সমাধানের কথা বললে ভ্যানচালকেরা সড়কের অবরোধ তুলে নেন।’
ভ্যানচালকেরা বলেন, ‘ফুটপাতের ওপরে দোকানপাটের জন্য সড়কে যানজট হয়। এতে যাত্রী ও আমাদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি সমাধানের জন্য সড়ক অবরোধ ও মিছিল করেছি।’
কামারখন্দের ইউএনও শাহীন সুলতানা বলেন, ‘ভ্যানশ্রমিকেরা সড়ক অবরোধ করে ফুটপাতের দোকান উচ্ছেদের দাবিতে আন্দোলন করেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আগামীকাল সোমবার বাজার কমিটি, ফুটপাতের দোকানের প্রতিনিধি, শ্রমিকনেতা, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এর সমাধান করা হবে।’
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার