ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন জবি শিক্ষার্থীরা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৭-৭-২০২৪ বিকাল ৬:৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পর এবার কোটা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক গ্রুপ থেকে এতথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণার পর থেকেই বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। 

এই প্রতিবেদন লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৬ বিভাগের মধ্যে ৩৩ বিভাগ ও দুটি ইনস্টিটিউটের ১২৯টি ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। 

শিক্ষার্থীরা জানান, 'শিক্ষকরা তাদের আন্দোলন শেষ করে ক্লাসে ফিরলেও আজ থেকে আমরা কেউ ক্লাসে ফিরবে না এবং কোনোরকম একাডেমিক কার্যক্রমে অংশ নিবে না । 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি, বাংলা, প্রাণিবিদ্যা, রসায়ন, গনিত, ইসলামিক স্টাডিজ ও ইতিহাস বিভাগের চলমান সকল ব্যাচ কোটা আন্দোনের সাথে একাত্মতা পোষণ করে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

এছাড়া আইন, চারুকলা, নাট্যকলা, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং,  শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট,  গণযোগাযোগ ও সাংবাদিকতা, দর্শন, অর্থনীতি, পরিসংখ্যান, লোকপ্রশাসন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ফিন্যান্স, মার্কেটিং, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ফিল্ম ও টেলিভিশন, সমাজকর্ম, প্রাণিবিদ্যা, ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, অনুজীব বিজ্ঞানসহ  একাধিক বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস-পরিক্ষা বর্জনের তথ্য মিলেছে।

এদিকে আজ রবিবার কোনো কর্মসূচি পালন না করলেও আগামীকাল বিক্ষোভ সমাবেশ ও পথসভা কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ ৪ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে আন্দোলন করছেন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু